Month: September 2018

ব্রকলির স্যুপ

No Comments

উপকরণ: ছোট ব্রকলি ১টি (ছোট করে কাটা), মিষ্টি আলু আধা কাপ (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা), নারকেল দুধ ১ কাপ, সবজির স্টক ৪ কাপ, পেঁয়াজ ১টি (মাঝারি আকার), রসুন ২ কোয়া, আদা আধা ইঞ্চি, ফিশ সস ১ টেবিল চামচ, থাইপাতা বা লেমন গ্রাসের নরম গোড়া কুচানো ২ টেবিল চামচ, লেবুর রস পরিমাণমতো, কাঁচা মরিচ পরিমাণমতো, ধনেপাতা ১০০ গ্রাম, লবন পরিমাণমতো, সয়াবিন তেল বা জলপাই তেল ১ টেবিল চামচ ও জল আধ কাপ।

প্রণালী:

পেঁয়াজ, রসুন, আদা, মরিচ আর লেমন গ্রাসের নরম গোড়া কুচোনো, অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্যানে তেল গরম করে ব্লেন্ড করা মিশ্রণ মাঝারি আঁচে ৩/৪ মিনিট লালচে করে ভেঁজে নিন। এবার এতে সবজির স্টক ঢেলে দিন। কিউব করে কাটা মিষ্টি আলু আর লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। আলু আধা সেদ্ধ হলে কেটে রাখা ব্রকলি দিয়ে দিন। ১০-১২ মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নারকেল দুধ আর ধনেপাতা মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

ফিশ সস আর স্বাদমতো লেবুর রস মিশিয়ে আবারও কম আঁচে ফুটতে দিন। ফুটে উঠলে স্বাদ ও নুন চেখে নিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে ওপরে ঘন নারকেল দুধ, ধনেপাতা বা সেদ্ধ ব্রকলি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

গোলাপ জাম

No Comments

উপকরণ : গুঁড়া দুধ ৫ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, বেকিং সোডা ১/৮ চা চামচ, ডিম ১টি, ডুবো তেলে ভাজার জন্য ২ কাপ তেল।
সিরাপের জন্য : চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচ গুঁড়া ১/৮ চা চামচ পরিমাণ মতো।
প্রণালি : একটি সস প্যানে সিরাপ বানানোর জন্য সব উপকরণ দিয়ে রাখুন এবং চুলার আঁচ মাঝারি রাখুন। এরপর চিনি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। তারপর চুলা বন্ধ করুন। এবার একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা, বেকিং সোডা মেশান। তারপর একটি ডিম মেশান এবং ভালোভাবে মিক্সড করুন। মাখানো মিশ্রণ থেকে ১০টি একই রকম বল তৈরি করুন। বলগুলো দেখে এখন ছোট মনে হলেও বিশ্বাস করুন, সিরাপে ডোবানোর পর বলগুলো আরও বড় আকারের দেখতে হবে। বলগুলো পাকাতে থাকুন যতক্ষণ না বলগুলো মসৃণ হয় এবং নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো ভাঙাচোরা না থাকে। এরপর একটি গভীর পাত্রে দুই কাপ তেল দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন অল্প করে। তৈরিকৃত বলগুলো কিছুক্ষণ পর আস্তে আস্তে ডুবো তেলে ছাড়ূন। বলগুলো চারদিকে হালকা বাদামি রঙ ধারণ করলে বলগুলো ঘুরিয়ে দিন যেন সব জায়গায় একই রকম রঙ হয়। এরপর জামগুলো সুবর্ণ বাদামি হলে সেগুলোকে চামচ দিয়ে নামিয়ে নিন। এবার আগে তৈরি করা সিরাপটি চুলার ওপর হালকা আঁচে বসান এবং তার ভেতর গোলাপ জামগুলো ছেড়ে দিন। আস্তে আস্তে আপনার তৈরি জামগুলো দেখতে সুন্দর ও নরম হবে। তারপর একটি সার্ভিং ডিশে নামিয়ে দিন জামগুলো এবং জামগুলোর ওপর সিরাপ ছড়িয়ে দিন। সুন্দর করে পরিবেশন করুন সুস্বাদু গোলাপ জাম

Categories: reciepe